XtGem Forum catalog
Cooltext764879529 45

ডিম-মুরগির
বাচ্চা আমদানিতে বাধা নেই

Sun, Sep 16th, 2012 5:04
pm BdST

2012-09-16-17-04-47-Eggg-tm
(bdnews25.wapamp.com/Dhaka)
-
দেশে আমিষের
চাহিদা মেটাতে হাঁস-
মুরগি ও পাখির ডিম এবং মুরগির
বাচ্চা আমদানি উন্মুক্ত
করে দিয়েছে বাণিজ্য
মন্ত্রণালয়। রোববার বাণিজ্য
মন্ত্রণালয়ের এক
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ডিম বা এক দিন
বয়সী মুরগির
বাচ্চা আমদানির জন্য এখন থেকে আর বাণিজ্য
মন্ত্রণালয়ের অনুমতির
প্রয়োজন হবে না। ভোক্তাদের
চাহিদা মেটানো এবং বাজারে হাঁস-
মুরগি এবং পাখির
ডিমের অস্বাভাবিক
মূল্যবৃদ্ধি ঠেকাতে বাণিজ্য
মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা হয়। এতে বলা হয়,
পরবর্তী নির্দেশ
না দেওয়া পর্যন্ত ডিম

বাচ্চা অবাধে আমদানি করা যাবে। বর্তমানে বাজারে হাঁস
ও মুরগির ডিম ৪০
টাকা হালি এবং ১২০
টাকা পর্যন্ত ডজন
দরে বিক্রি হচ্ছে। এর
আগে রোজা সামনে রেখে গত
জুন মাসে ডিম ও মুরগির
বাচ্চা আমদানির সুযোগ
দেয়া হলেও তা কার্যকর
ছিল ৩০ জুন পর্যন্ত। পরে তা ৩১ অগাস্ট
পর্যন্ত বাড়ানো হয়।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com